1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোর ঝুমঝুমপুরে বিজিবির অভিযানে ১২টি স্বর্ণের বার সহ একজন আটক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

জিহাদ হোসেন: যশোরের ঝুমঝুমপুর এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিশেষ অভিযানে ১২টি স্বর্ণের বারসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।

আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০)। তার বাড়ি ঢাকার কোতোয়ালি থানার শাখারী বাজার এলাকায়। বিজিবি সূত্রে জানা গেছে, তার পরিহিত জুতার সোলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ছিল ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের স্বর্ণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার থেকে এনে যশোর হয়ে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। অভিযানের পর লিটন রায়কে স্বর্ণসহ যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট