1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে “করাতকলে কাঠ চেরাই ও কাঠের প্রক্রিয়াকরণ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

আসিফ সেতু,যশোরঃ

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের আয়োজনে এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতায় যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। “করাতকলে কাঠ চেরাই ও কাঠের প্রক্রিয়াকরণ” শীর্ষক এই প্রশিক্ষণটি ৩ জুন শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে সামাজিক বন বিভাগ, যশোরের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমিতা মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ রওশন আলী, বিভাগীয় কর্মকর্তা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এমএম মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ, যশোর।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো করাতকল পরিচালনায় কাঠ চেরাই ও প্রক্রিয়াকরণের দক্ষতা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কাঠের সঠিক ব্যবহার নিশ্চিত করা। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন করাতকল মালিক, কাঠ প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বন বিভাগের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব অমিতা মন্ডল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনসম্পদ সংরক্ষণের জন্য কাঠ প্রক্রিয়াকরণে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে ড. মোঃ রওশন আলী বলেন, “সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে কাঠের অপচয় রোধ করে কাঠ শিল্পে টেকসই উন্নয়ন সম্ভব।”
এমএম মিজানুর রহমান বলেন, “আইন ও নীতিমালা মেনে কাঠ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা বন রক্ষা ও জীবিকা সুরক্ষা—উভয় লক্ষ্যেই সফল হতে পারি।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কাঠ প্রক্রিয়াজাত শিল্পে টেকসই উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট