1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

ধর্ষণের শিকার শিশু ইয়াসমিনকে দেখতে হাসপাতালে বিএনপি নেতৃবৃন্দের আগমন | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশু ইয়াসমিনকে দেখতে আজ সোমবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে যান কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

শিশুটির বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তাদাহ গ্রামে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

ডা. রফিকুল ইসলামের সঙ্গে ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা ও চৌগাছা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরতা মানবতাবিরোধী। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। শিশুটির চিকিৎসার সব খরচ বিএনপি বহন করবে এবং প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে সহানুভূতির নিদর্শন হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট