1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু, হামিদপুরে শোকের ছায়া | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৪৩ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন রনিঃ

যশোরের হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ এক তরুণ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মুস্তাকিম (১৭)। তিনি সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুস্তাকিমের বাবা ইয়াকুব একজন ইজিবাইক চালক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি মুস্তাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে নামেন তিনি। খেলার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই অচেতন হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মুস্তাকিমের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বন্ধুবান্ধব, শিক্ষক ও স্থানীয়রা এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মুস্তাকিমের অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে চলছে শোকাবহ পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট