1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

মনিরামপুরে ‘মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ’-এর শীঘ্রই শুভ উদ্বোধন | যশোর জার্নাল

শরিফুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মনিরামপুর,যশোর:

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজার সংলগ্ন এলাকায় শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে “মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ”।

সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে, ঢাকুরিয়া বাজারের দক্ষিণ মাথায় মনিরামপুর রোডের পাশে গড়ে উঠেছে এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে এখানে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হবে, পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এম.এ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ও এম.এ ডিগ্রি অর্জনের পর দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষকতা ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন। শিক্ষা খাতে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

তিনি জানান, এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান এবং বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।

এম.এ হাসান আরও বলেন, “এই প্রতিষ্ঠানটি এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য মানসম্মত ও সহজলভ্য শিক্ষার সুযোগ তৈরি করবে। আমরা আশা করি, এটি এলাকাবাসীর শিক্ষা উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি স্কুলটির সুষ্ঠু পরিচালনা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট