1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক | যশোর জার্নাল

জিহাস হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে বিশেষ অভিযানে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আরিফুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসান।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৩টি স্বর্ণবার ছাড়াও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযানে নামে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কোমরের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে যাচ্ছিল।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট