1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ

স্ত্রী ও সন্তান নিখোঁজ: স্ত্রীকে ফিরে পেতে পথে পথে ঘুরছেন যুবক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

স্ত্রী ও সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের যুবক আল-আমিন বিশ্বাস ওরফে নয়ন। স্ত্রী ও সন্তানের সন্ধানে তিনি একাধিকবার গিয়েছেন শ্বশুরবাড়ি—নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শারুলিয়া গ্রামে। তবে তাদের কোনো খোঁজ মেলেনি।

আল-আমিন জানান, পারিবারিকভাবে তার বিয়ে হয় লোহাগড়ার সোমাইয়া ইয়াসমিন সুপ্তির সঙ্গে। তাদের সংসারে রয়েছে সাত বছরের একমাত্র পুত্রসন্তান বায়জিদ মোস্তফা।
গত ৮ জুলাই সকালে সুপ্তি ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর ঢাকায় কর্মরত আল-আমিন ছুটে আসেন বাড়িতে এবং একাধিকবার শ্বশুরবাড়ি গিয়েও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। তিনি জানান, স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন পর্যন্ত শ্বশুরপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

আল-আমিন বিশ্বাসের একটাই আবেদন—যেন তিনি তার স্ত্রী ও সন্তানকে সুস্থভাবে ফিরে পান।

আ.র.শি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট