1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

মনিরামপুরে মাদকবিরোধী সফল অভিযান: ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মনিরামপুর:

যশোরের মনিরামপুর উপজেলার মুন্সীখানপুর গ্রামে পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিশ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মনিরামপুর থানার সাহসী ও চৌকস কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে উপজেলার মাদক নির্মূল অভিযান যেন এক নতুন গতি পেয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় এবং মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাবলুর রহমান খান এর দক্ষ তত্ত্বাবধানে গত ২৫ জুলাই ২০২৫, রাতভর মুন্সীখানপুর এলাকায় চালানো হয় বিশেষ মাদকবিরোধী অভিযান।

অভিযান পরিচালনা করেন এএসআই শহিদুল ইসলাম ও এসআই মোঃ শাহিনুর রহমান (পিপিএম), সংগীয় ফোর্সসহ। অভিযানে মুন্সীখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।

ঘটনার প্রেক্ষিতে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মাদক মামলা (মামলা নং-১৮, তারিখ ২৬ জুলাই ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এএসআই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে চলেছেন। তার নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্ব মাদক চক্রের আতঙ্কে পরিণত হয়েছে। এলাকার সচেতন মহলও তার ভূমিকার প্রশংসা করেছেন।

মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট