1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ‘যশোর জার্নাল’ এর প্রতিনিধি শরিফুল গুরুতর আহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ‘যশোর জার্নাল’ পত্রিকার মনিরামপুর প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন।সোমবার(২৮ জুলাই) দুপুরে মনিরামপুর সেন্ট্রাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম (পিতা- সহিদুল ইসলাম) ব্যক্তিগত মোটরসাইকেলযোগে সেন্ট্রাল হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল তার ডান পায়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ‘যশোর জার্নাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আসিফ আকবর সেতু যশোর পঙ্গু হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শরিফুল ইসলামের খোঁজখবর নেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট