1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

যশোরে তিনটি সংসদীয় আসনের সীমানা পুনর্গঠনের প্রতিবাদ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের ৩টি(৮৮,৮৯,৯০) সংসদীয় আসন সীমানা পুনর্গঠন অপচেষ্টার প্রতিবাদ ও সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শুরা সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক, উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক মহিউল ইসলাম। যুব বিভাগের সভাপতি এইচ এম শামিম, পেশাজীবি ফোরামের সভাপতি আ, স, ম উবাইদুল্লাহ, উলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ সেলিম জাহাঙ্গীর সহ আরো অনেকেই।

মণিরামপুরের মেইন সড়কে সংসদীয় আসন সীমানা পুনর্গঠন অপচেষ্টার প্রতিবাদ ও সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গাজি এনামুল হক বলেন মনিরামপুর উপজেলা এ আসন টি তে আমরা হিন্দু মুসলিম ধর্ম বর্ন মিলেমিশে বসবাস করি।কেও যদি ষড়যন্ত্র করে এটাকে খন্ড বিখন্ড করতে চাই তবে এর চেয়ে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। সে আন্দোলনে উৎসুক জনতাকে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি বলেন মণিরামপুর কে টুকরো করে কখনোই মণিরামপুরে নির্বাচন হতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট