1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেন ছিনতাইয়ের চেষ্টাকালে নারী আটক

আসিফ সেতু
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১২৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর স্বর্ণের চেন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের বাসিন্দা নাসিমা (৩০) চিকিৎসার জন্য স্বামী সালাউদ্দিনের সাথে ট্রেনে যশোর আসেন। চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার গলায় থাকা স্বর্ণের চেন টান মেরে নেওয়ার চেষ্টা করেন শেফালী (৪৪) নামে এক নারী, যিনি যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে।

এ সময় আশপাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে শেফালীকে আটক করে হাসপাতালের পুলিশ গার্ড সোহেল রানার কাছে হস্তান্তর করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট