1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ মিলেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে এ অভিযান পরিচালনা করেন যশোর দুদকের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিন।

অভিযানে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাক্তার হাবিবা সিদ্দীকা ফোয়ারা, দুদকের ডিডিএডি মোহাম্মদ তহিদুল ইসলাম, ডিডিএডি চিরঞ্জিব নিয়োগীসহ আরও অনেকে।

খাবারের মান নিয়ে অভিযোগ

অভিযানে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে খাদ্যের মান ও পরিমাণে অনিয়ম ধরা পড়ে। অভিযোগ ওঠে—

২০০ গ্রাম ভাত দেওয়ার কথা থাকলেও কম দেওয়া হচ্ছে

সকালের পাউরুটির পরিমাণ সঠিক নয়

খাবারের লবণ, পেঁয়াজ ও রসুন নিম্নমানের

চিকন চালের পরিবর্তে মোটা চাল ব্যবহার করা হচ্ছে

নিম্নমানের ডাল সরবরাহ করা হচ্ছে

ডায়রিয়া ওয়ার্ডে অনিয়ম

ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান—১৬০ পিস স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বলা হচ্ছে। ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স জানান, এ নির্দেশনা ‘উপর থেকে’ এসেছে। পরে দুদক ওই নার্সকে শোকজ করার নির্দেশনা দিতে বলেন।

প্লাস্টার রুমে ভুয়া কর্মী

প্লাস্টার রুমে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে কর্মরত ব্যক্তিরা হাসপাতালের কার্ডধারী নন। তারা রোগীদের প্লাস্টার করে ১০০, ২০০ কিংবা ৫০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় দুদক।

তত্ত্বাবধায়ককে নির্দেশনা

অভিযান শেষে দুদক দল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন শাফায়াতের কার্যালয়ে গিয়ে সব অনিয়ম তুলে ধরে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট