1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে সোনার বারসহ পাচারকারী আটক

জিহাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-খুলনা মহাসড়কের ওই স্থানে এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার গেন্ডারিয়া উপজেলার শ্যামপুর থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার ছাড়াও একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু বকর স্বীকার করেছেন যে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চক্রের কাছ থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দুর্গাপূজা সামনে রেখে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট