1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তার বাবা মোস্তাফিজুর রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠিত হয়। তখন মীর মাহবুবুর রহমানকে সংগঠনের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়। চলতি বছরের ৮ মে তিনি ওই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

বর্তমানে মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট