1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে ছাত্রদল নেতার ওপর হামলা: তিনজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে সরকারি সিটি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের আশ্রম রোডের মইন উদ্দিন, তার স্ত্রী সাথী এবং পুলেহাট এলাকার পিয়াস।

এই ঘটনায় সোহানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনসহ মোট নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নামীয় আসামিদের মধ্যে রয়েছেন—আশ্রম রোডের ভাঙাড়ি ব্যবসায়ী ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিন, তার দুই ছেলে রাতিন ও রোহান, ভাই দেলোয়ার হোসেন সুহিন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আল আমিন এবং আশ্রম রোডের জাফর।

এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদর নির্বাচনী প্রচারণার জন্য আশ্রম রোড এলাকায় গেলে রাতিন ও রোহানসহ কয়েকজন তাকে মারধর করেন।
বিষয়টি জানার পর সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি সোহান ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তার ওপরও হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, তুহিন ছাত্রনেতা সোহানের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখান, অন্য আসামিরা তাকে জাপটে ধরেন এবং রাতিন-রোহান ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন।
তারা সোহানের মোবাইল ফোন ও তার কাছে থাকা ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ হালদার তিনজন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট