1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

ফতেপুরে ধানের শীষের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে ফতেপুর ইউনিয়নে মৎস্যজীবী দলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা কচাতলা এলাকায় এই নির্বাচনী কার্যক্রম ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত তার প্রয়াত নন্দিত গণমানুষের নেতা তরিকুল ইসলামের আদর্শে নতুন যশোরবাসীর সর্বসাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। জনগণের যেকোনো সমস্যা দেখা দিলেই তিনি দ্রুত এগিয়ে এসেছেন।” জনগণের এই ভালোবাসার ফলেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন বলে উল্লেখ করেন টেনিয়া।

তিনি মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ উপস্থিত সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য জোর আহ্বান জানান এবং মৎস্যজীবী দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থাকার পরামর্শ দেন।

গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন মিঠু, নগর মৎস্যজীবী দলের নেতা ইউছুব বিশ্বাস সোহান, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ তুষার, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ। এছাড়াও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট