1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যবিপ্রবিতে ছাত্রী উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থী–দোকানি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর যশোর–চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা ছড়ায়।

ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। তবে দোকানিদের কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত:
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস এলাকার আমবটতলা মোড়ের একটি ফটোকপির দোকানে যান। অভিযোগ, দোকানি তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই দোকানির ওপর হামলা চালান। এরপর দোকানিরা একজোট হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়লে দোকানিরা সড়কে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এতে যশোর–চৌগাছা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য:
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন,
“স্থানীয় দোকানিরা আগে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। আমাদের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। কেউ গুরুতর আহত কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,
“রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতের বিস্তারিত পরে জানানো হবে।”

পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট