1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

যশোরে বিজিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ হাজার ৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির টহলদল সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম নাহিদ হোসেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগআঁড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে জানান কর্মকর্তারা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টহলদল দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন ওই যুবককে থামায়। তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো ৩,৭৮২ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট