1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার

হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম।

তিনি জানান, গত শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয়। ব্যাটারিচালিত একটি রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে অনুসরণ করা একটি মোটরসাইকেল থেকে একজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরাসরি গুলি চালানো ব্যক্তি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলচালক হিসেবে আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন ডেটাবেজ যাচাই করে এখন পর্যন্ত অভিযুক্তদের দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং সর্বশেষ ভ্রমণ রেকর্ড অনুযায়ী তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তার বিদেশ গমনের আর কোনো তথ্য নেই।

তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শনিবার রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ শুরু হয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান। আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক তৎপরতা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট