1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ

ঝিকরগাছায় যুবদল নেতার নিখোঁজের প্রতিবাদে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন (৩৫) নিখোঁজ রয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তার সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন। এতে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রাসেল হোসেন যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যায় নিজ গ্রামে ফেরার পর রাতে বন্ধুদের সঙ্গে লক্ষীপুর এলাকার একটি মাছের ঘেরে যান তিনি। সেখানে অবস্থানকালে ছোট ভাইকে ফোন করে তিনি জানান, তাদের ঘিরে রাজনৈতিক তৎপরতা চলছে এবং পরিবারের সদস্যদের বাইরে না যেতে বলেন। পরে অসুস্থ বোধ করলে নিজ মোটরসাইকেলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে তার ছোট ভাই মো. নুর আলম (রয়েল) ঝিকরগাছা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ১২২৩, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবদল নেতাকে উদ্ধারে তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট