1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, দুজন আটক

আসিফ সেতু
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালানো হয়। রেলওয়ের একটি গলির রাস্তা থেকে মোছা. রেহেনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

এদিন দুপুর দেড়টার দিকে যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে আরেকটি অভিযানে মো. শাহীন (২২) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট