1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও জামায়াত ইসলামীর দুই প্রার্থীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন ছাত্রাবাসের প্রধান ফটক ও প্রাচীরে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পোস্টার এবং বিভিন্ন স্থানে ধানের শীষের ব্যানার টাঙানো পাওয়া যায়। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিভিন্ন যানবাহনের পেছনে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের ছবি সংবলিত পোস্টার লাগানো থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট স্থানগুলো থেকে পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। পাশাপাশি দুই প্রার্থীর প্রতিনিধিকে সতর্ক করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট