1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে মনিহার এলাকা থেকে এ আন্দোলন শুরু হয়ে চাচড়া চেকপোস্টে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ হাদী হত্যার বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন সম্ভব নয়। তারা দাবি করেন, ন্যায়বিচার ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা আহ্বায়ক শাহেদ মো. রিজভী, সদস্য সচিব বিএম আকাশ ,মুখপাত্র সাঈদ সান এবং মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল । বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট