1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা

যশোরের ছয় আসনে পাঁচটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।

যশোর-১ (শার্শা)
এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা)
জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৩১ ভোট।

যশোর-৩ (সদর)
এটি যশোরে বিএনপির একমাত্র বিজয়ী আসন। বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট।

যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর–সদরের বসুন্দিয়া ইউনিয়ন)
জামায়াতের অধ্যাপক গোলাম রসুল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩০৬ ভোট।

যশোর-৫ (মনিরামপুর)
জামায়াতের গাজী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫ ভোট। বিএনপির প্রার্থী রশীদ আহমাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৮৭৫ ভোট।

যশোর-৬ (কেশবপুর)
এই আসনে জামায়াতের অধ্যাপক মোক্তার আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯৫৯ ভোট।

এই ফলাফল বেসরকারিভাবে ঘোষিত, চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট