1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে মাদ্রাসাছাত্রকে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদ্রাসার হিফজ বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে গত ৫ মে সেলিম হোসেনের পরিচয় হয়। অভিযোগ রয়েছে, ওইদিন বিকেলে মাদ্রাসার সামনে থেকে কৌশলে শিশুটিকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ‘ব’লাৎ’কা’র করেন তিনি।

ভুক্তভোগী ভয় ও আতঙ্কের কারণে প্রথমে কাউকে বিষয়টি জানায়নি। তবে গত ৮ মে রাতে অভিযুক্ত আবারও একই ধরনের অপচেষ্টার চেষ্টা করলে শিশুটির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন এবং সেলিমকে আটক করেন।

পরে মাদ্রাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট