1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

৮ মাসের শিশু অপহরণের ৮ দিন পর যশোর থেকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাড়া বাসা থেকে অপহরণের ৮ দিন পর যশোর থেকে দিঘী মনি নামে ৮ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

উদ্ধার হওয়া শিশু দিঘী মনির বাড়ি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লায়। সে বাপ্পী মণ্ডল ও মরিয়ম খাতুন দম্পতির মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের মৃত গোলজার সেখের ছেলে কালাম সেখ (৪০) এবং একই উপজেলার কুড়িগাঁতি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

পুলিশ জানায়, শিশুর বাবা-মা রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মা মরিয়ম খাতুনকে ঘোল (মাঠা) খাইয়ে অচেতন করে অপহরণ চক্রটি শিশুটিকে নিয়ে যায়। পরদিন ওই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির মা।

মামলার পর প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। গত শুক্রবার রংপুর থেকে প্রথমে কালাম সেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার যশোরের কোতোয়ালি উপজেলার তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

ওসি জানান, সামিউল ইসলাম (৪২) নিঃসন্তান ছিলেন। অপহরণকারীরা ভুয়া বাবা-মা সেজে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ৮০ হাজার টাকায় শিশুটিকে তার কাছে বিক্রি করে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে উদ্ধারকৃত শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট