1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে ইটভাটায় নারী শ্রমিক ধর্ষণের অভিযোগ, আটক ২ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর সদরের একটি ইটভাটায় কর্মরত এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। অভিযোগের পরপরই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে আকরাম হোসেন এবং একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী গত কয়েক মাস ধরে স্বামী ও সন্তানসহ ইটভাটায় একটি কুঁড়েঘরে বসবাস করছেন এবং সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছেন। অভিযুক্ত আকরাম স্থানীয়ভাবে একজন বখাটে হিসেবে পরিচিত এবং রাব্বি একই ভাটার ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের সূত্রে তাদের সঙ্গে পরিচয় হয় ওই নারীর।

শুক্রবার ভোররাতে কাজ শেষে পুকুরে গোসল করতে যান তিনি। গোসল শেষে পানি থেকে ওঠার সময় দুইজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি ভাটার মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট