1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলিশ, সেনাবাহিনী ও এনএসআইয়ের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িজাঙ্গা গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০টি শক্তিশালী গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি ছুরি এবং একটি খুর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলগুলোর মধ্যে দুটি ৭.৬৫ এমএম এবং একটি ইউএসপি মডেলের বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাড়ির মালিকের ছেলে রায়হান মোল্লা (২৮) কে এই ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট