1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার

বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা

আসিফ আকবর সেতু
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

জাতীয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভিতে যোগদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

এক শুভেচ্ছা বার্তায় তারা উল্লেখ করেন, নাসিম রেজা দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নতুন কর্মজীবনের পদক্ষেপ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং যশোরের সাংবাদিক অঙ্গনের জন্যও একটি গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, বিজয় টিভিতে তাঁর কাজ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে।

এ সময় শুভেচ্ছা জানান বিএমএসএস যশোর জেলা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আকবর সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, কামরুজ্জামান রকি, মো. আজমল হোসেন, দৈনিক যশোরের সংবাদ-এর উপদেষ্টা মো. মাসুদুর রহমান, দৈনিক রূপান্তর প্রতিদিন-এর যশোর জেলা প্রতিনিধি মো. মোস্তফা কামাল এবং সাপ্তাহিক স্মৃতি-এর স্টাফ রিপোর্টার মো. রিপন হোসেন।

প্রতিক্রিয়ায় নাসিম রেজা বলেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের পেশাগত আদর্শ অনুসরণ করা নতুন প্রজন্মের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই সাংবাদিকতার মূল শক্তি। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তার শেষে নেতৃবৃন্দ নাসিম রেজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও তিনি নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট