1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলীয় ঐক্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন খাতে পড়ছে। পাশাপাশি বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
১১ দলীয় ঐক্য তাদের দাবিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, বিদ্যুতের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, অতিরিক্ত আদায় করা অর্থ সমন্বয় বা ফেরত দেওয়া, বাজার তদারকি জোরদার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ-গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
স্মারকলিপিতে জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন ১১ দলীয় ঐক্য, যশোর জেলার সমন্বয়ক অধ্যক্ষ আবু জাফর ছিদ্দীকী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, আবুল হাশেম রেজা, শাহাবুদ্দিন বিশ্বাস, এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট