1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর, ৭ আগস্ট (শুক্রবার): জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার বিপ্লবী আহ্বায়ক শাহেদ মো. রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত মুখপাত্র সাঈদ সান।

টুর্নামেন্টে শহিদদের স্মরণে গঠিত চারটি দল অংশ নেয়। দলগুলো হলো— টিম শহিদ আবু সাঈদ, টিম শহিদ মীর মুগ্ধ, টিম শহিদ ওয়াসিম এবং টিম শহিদ আনাস।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলো দর্শকদের উপহার দেয় প্রাণবন্ত ফুটবল। ফাইনালে জয়লাভ করে টিম শহিদ মীর মুগ্ধ, যা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট