1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট

যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় শরিফুল ইসলাম জিতু হ’ত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন— একই এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩২), সজিব (২২), শুকোরন বেগম (৪২) এবং পিংকি (২২)।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই রাত ১০টার দিকে সুমন মুঠোফোনে জিতুকে তাদের বাড়িতে ডেকে নেন। পরে জিতু পরিচিত মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় গুরুতর আহত হন জিতু এবং তাকে বাঁচাতে এগিয়ে গেলে মারুফ হোসেনও আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে জিতুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কাছে তার মৃত্যু হয়।

এদিকে, শুক্রবার রাতেই পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় নিহত জিতুর সমর্থকদের একটি অংশ জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট