1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

ক্ষুধার্ত ও অসহায় মানুষের মুখে এক বেলার খাবার তুলে দিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে মানবিক কর্মসূচি ‘এক বেলার আহার’। এতে জেলার বিভিন্ন মোটরসাইকেল রাইডার্স গ্রুপ একযোগে অংশ নেয়। সম্মিলিত এই উদ্যোগে মানবতার সেবায় একটি শক্তিশালী বার্তা পৌঁছে গেছে।

কর্মসূচিতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে যশোর রাইডার্স, টিজেএক্স বাইকার্সএ ছাড়া যশোরের আরও একাধিক সক্রিয় বাইকিং গ্রুপ এই কার্যক্রমে অংশগ্রহণ করে। সব গ্রুপের নাম আলাদাভাবে উল্লেখ না করলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল যশোরের রাইডার্স কমিউনিটির একটি সম্মিলিত প্রচেষ্টা।

আয়োজকরা বলেন, মানবতা কখনো থেমে থাকে না। রাইড কেবল রাস্তায় চলার জন্য নয়, রাইড মানুষের পাশে দাঁড়ানোর জন্যও। সমাজের অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য সামান্য সহযোগিতাই অনেক সময় বড় শক্তিতে পরিণত হয়।

রাইডার্সদের মতে, এক বেলার খাবার শুধু খাদ্য নয়, এটি কারো জন্য আশার আলো, বেঁচে থাকার প্রেরণা। এই উদ্যোগের মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছেন, বাইকপ্রেমের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও তাদের অন্যতম পরিচয়।

মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে যশোরের রাইডার্স কমিউনিটি আবারও দেখিয়েছে, সংগঠিত উদ্যোগ আর সদিচ্ছা থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট