
নিজেস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।