1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন

মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা করায় মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগীর স্বামী মো. হারুন বিশ্বাস।

এজাহার সূত্রে জানা যায়, হারুন বিশ্বাসের মেয়ে সুরাইয়া আক্তারের বিয়ের পর থেকে আসামিদের একজন তার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। একপর্যায়ে গত ৩০ জুলাই মেয়েকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করানোর খবর পান স্বজনরা। মেয়ের মৃত্যুকে সন্দেহজনক মনে হওয়ায় তার মা বাদী হয়ে আদালতে মামলা করেন।

এ মামলা তুলে নেওয়ার জন্য হারুন বিশ্বাস ও তার স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় হারুনের স্ত্রী বিলকিছ বেগমকে মোটরসাইকেল দিয়ে পথরোধ করেন অভিযুক্তরা। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে একজন ধারালো চাকু দিয়ে তার বুকে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কবজির নিচে গুরুতর কাটা জখম হয়।

অভিযোগ রয়েছে, অপর অভিযুক্তও চাকু দিয়ে তার বাম হাতে পরপর কয়েকটি আঘাত করেন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন এবং ব্যাগে থাকা নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত বিলকিছ বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহারে আবেদন করেছেন হারুন বিশ্বাস। **অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ।**

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট