1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট

নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে আগের মতোই ২০টি গ্রেড থাকবে। গ্রেডভেদে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের বেতন ধাপে ধাপে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত উঠবে।

অন্যদিকে, সরকারি চাকরির সর্বোচ্চ স্তর প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

সরকার জানিয়েছে, দুই অর্থবছরে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে নবম পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর করার সিদ্ধান্ত রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, প্রথম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ১১তম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত রয়েছে।

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতাও চালু করা হচ্ছে। এ সুবিধার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট