1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সরেজমিন তদন্তের আহ্বান ধর্ষণ অভিযোগ ঘিরে মামলার জটিলতা—মনিরামপুর ঘটনার সঙ্গে যশোরের সাংবাদিকদের কোনো যোগসুত্র নেই যশোরে কালবৈশাখীর তাণ্ডব—বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০ যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা-বিএমএসএস’র নিন্দা জ্ঞাপণ ও প্রতিবাদ যশোরে তেলের সিরিয়াল ঘিরে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ রাফসান জানি–সামিয়া আফরুজ ঘটনায় নতুন মোড়, প্রেস ব্রিফিং ও অভিযোগ ঘিরে নানা প্রশ্ন যশোরে অস্ত্র উদ্ধার মামলায় আরও দুইজন আটক করোনার টিকার পর এলার্জি বেড়েছে—অভিযোগ যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন

রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

মিরাজ হোসেন তপু,যশোর:

যশোরে বিভিন্ন বাইকার গ্রুপের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(২১জানুয়ারি ২০২৬) এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এটি শুধু একটি আয়োজন নয়, বরং রাইডারদের ভ্রাতৃত্ব, একতা ও সামাজিক দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন বলে মনে করছেন আয়োজকেরা।

এই কর্মসূচিতে অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণ করে
Jessore Riders, Tjx Bikers, Dangerous Bike Riders, City Riders, Jessore Squad Riders, Freedom Riders, Fire Riderz Jashore, Khudro Bikers, Navaron Riderz, Bangladesh Rebel Riders এবং Rocket Riderz।

রাইডারদের সম্মিলিত প্রচেষ্টায় মোট বিতরণ করা হয়—

কম্বল: ৫০ পিস

মাথার টুপি: ৫০ পিস

মাফলার: ৫০ পিস

মহিলাদের শীতের পোশাক (সোয়েটার): ৫০ পিস

পুরুষদের শীতের পোশাক: ৫০ পিস

শিশুদের শীতের পোশাক: ৫০ পিস

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয় যশোরের দড়াটানা, রেলস্টেশন, রেলগেট, প্যারিস রোড, পালবাড়িসহ শহরের বিভিন্ন এলাকায়।

এ সময় উপস্থিত ছিলেন হাসিব, সুজন, রাকিব, তপু, আলামিন, নুর আলম, শহিদুল, সাগর, রকি, রাব্বি ও মিঠুসহ বিভিন্ন বাইকার গ্রুপের অসংখ্য সদস্য।

আয়োজকদের ভাষায়, প্রতিটি গ্রুপের পরিচয় আলাদা হলেও লক্ষ্য একটাই—
নিরাপদ রাইড, পারস্পরিক বন্ধুত্ব এবং রাইডারদের সম্মান বজায় রেখে মানবিক কাজে পাশে দাঁড়ানো।

তাঁরা জানান, “নাম আলাদা হলেও আমাদের মন এক, রাস্তা এক, স্বপ্ন এক। সমাজের পাশে দাঁড়ানোই আমাদের আসল পরিচয়।”

এই আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে, বাইকাররা শুধু রাস্তায় নয়, মানবতার পথেও একসাথে এগিয়ে চলতে জানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট