1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অধিদপ্তরের জেলা কার্যালয়, যশোর-এর একটি টিম মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে কোতয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের দাইতলা ব্রীজের পশ্চিম পাশে এবং চানপাড়া পুলিশ ফাঁড়ির দক্ষিণে, নড়াইল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মিন্টু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মিন্টু মোল্লা বেজপাড়া সাদেক দারোগার মোড়ের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল রাজ্জাক মোল্লা এবং মাতার নাম মোছাঃ সালেহা বেগম।

অভিযানে তার কাছ থেকে ৬ (ছয়) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট