1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট

যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা প্রদান | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর, ২৬ মে ২০২৫: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি ২৬ মে ২০২৫ তারিখে যশোরের কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়ের মাছ বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হওয়া দুইজন হলেন:

১. মোঃ সিরাজুল বিশ্বাস (৩০), পিতা- আখের বিশ্বাস, মাতা- মমতাজ বেগম, সাং- চেঙ্গুটিয়া বাজার, থানা- অভয়নগর, জেলা- যশোর।
২. মোঃ ইমরান খান (৩২), পিতা- সামছুর খান, মাতা- মোছাঃ মর্জিনা খাতুন, সাং- কাপাশহাটি, থানা- অভয়নগর, জেলা- যশোর।

আসামীদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রাহাত খান আসামী মোঃ সিরাজুল বিশ্বাসকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহির দায়ান আমিন আসামী মোঃ ইমরান খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট