1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক

যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে নোয়ালি বাজার অতিক্রম করে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (১৯) জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব (১৯) জামাল হোসেনের ছেলে। তারা দুজনই উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেলে বাঁকড়ার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট