1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে লাউকুন্ডা মাদ্রাসার মেহগনি গাছ বিক্রি নিয়ে বিতর্ক, প্রশাসনিক অনুমতির প্রশ্নে ধোঁয়াশা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা মাদ্রাসার চারটি পুরনো মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অভিযোগ উঠেছে, গোপনে এসব মূল্যবান গাছ বিক্রি করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কোনও অনুমতি নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা চত্বরে থাকা গাছগুলো সম্প্রতি কেটে বিক্রি করা হয়। এ প্রসঙ্গে মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন দাবি করেন, “ভবন নির্মাণের প্রয়োজনেই গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মৌখিকভাবে প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল।”

তবে এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। তিনি বলেন, “আমি কোনো ধরনের মৌখিক বা লিখিত অনুমতি দিইনি। যদি কেউ এমন কিছু বলে থাকে, তাদের লিখিত প্রমাণ দেখানোর আহ্বান জানাচ্ছি।”

মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান বলেন, “গাছ কাটার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি সম্পূর্ণ অজানা আমার কাছে।”

এছাড়া ঢাকুরিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমার জানা মতে, এই গাছ কাটার পেছনে কোনও বৈধ অনুমতি ছিল না। তবে উপর মহলের কোনও নির্দেশনা থাকলে সেটি আলাদা বিষয়।”

গাছের ক্রেতার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি সঠিক দাম জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে জানান, “চারটি গাছ ২ লাখ ২০ হাজার টাকায় কেনা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ। এভাবে গোপনে বিক্রি করা অনৈতিক এবং দুর্নীতির শামিল। কোনো টেন্ডার হয়নি, জনগণকে কিছু জানানো হয়নি—এটি সুস্পষ্ট অনিয়ম।”

সচেতন মহলের মতে, ঘটনার পেছনে কারা জড়িত তা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত জরুরি। পাশাপাশি, প্রশাসনের নাম ভাঙিয়ে যদি কেউ বেআইনিভাবে গাছ বিক্রি করে থাকে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট