1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোর আদালতে মামলার নথি থেকে এজাহার গায়েব: বেঞ্চ সহকারী ও আইনজীবীকে শোকজ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলার মূল নথি থেকে এজাহারের কপি হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী ও একজন আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, ২২ জুন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে একটি মামলার (এসসি-১৬৬৯/২০১৮) সাক্ষ্যগ্রহণের সময় এজাহারের কপি অনুপস্থিত থাকতে দেখা যায়। বিষয়টি খেয়াল করে বিচারক মো. সালেহুজ্জামান তৎক্ষণাত নথি যাচাই করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, বিচারক আসার আগে আইনজীবী আহসান হাবিব মুকুল নথি নিয়েছিলেন এবং প্রয়োজনীয় তথ্য দেখে তা ফেরত দেন। তবে তিনি নথিতে কোনো হেরফের করেননি বলেও দাবি করেন।

অন্যদিকে, আইনজীবী মুকুল জানান, তিনি নথি থেকে তথ্য নিয়েছেন ঠিকই, তবে এজাহার সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, বিচারক এজলাসে প্রবেশের সময় তিনি নথি যথাযথভাবে জমা দেন।

এ ঘটনায় আদালতের ওপেন এজলাসে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা বিষয়টি জানতে এজলাসে হাজির হন। বিচারক দুইজনকে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়ে মামলার পরবর্তী দিন ১৩ আগস্ট ধার্য করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বলেন, এমন ঘটনা অনভিপ্রেত। একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। সমিতি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

আদালত সূত্র জানায়, মামলার মূল এজাহারের ফটোকপি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে সংরক্ষিত থাকায় মামলার বিচার কার্যক্রমে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে মূল নথি থেকে গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট