1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ | যশোর জার্নাল

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬১২ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন রনি, ঢাকা:

রাজধানীর ফার্মগেট, মগবাজার ও মহাখালীতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ জুলাই) রাতে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ফার্মগেট:
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের বেলায় দুর্বৃত্তরা হঠাৎ রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ফুটপাতে আম বিক্রি করা এক পথচারি পা দিয়ে সরাতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মগবাজার:
মগবাজার এলাকার বাসিন্দারা জানান, রাতের দিকে তারা বিস্ফোরণের একটি তীব্র শব্দ শুনেছেন। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মহাখালী:
মহাখালী এসকেএস টাওয়ারের সামনে রাতের বেলায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, বিস্ফোরণস্থলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট