1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যশোরে ১৯তম ব্যাচের নবীনবরণে ‘সাদা পাখিরা আলোকবর্তিকা’ গানের আত্মপ্রকাশ | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যশোরে ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। যশোরের আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “সাদা পাখিরা আলোকবর্তিকা” শিরোনামের একটি বিশেষ গান, যা নার্সদের উৎসর্গ করে লেখা হয়েছে। গানটির গীতিকার ছিলেন আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, এবং এটি কণ্ঠে তুলে ধরেন প্রতিষ্ঠানেরই প্রতিভাবান শিক্ষার্থীরা। গানে ফুটে ওঠে নার্সদের মানবিকতা, আত্মত্যাগ এবং সমাজের প্রতি তাদের নিরব নিবেদন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আফিকুর রহমান,
আদ-দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিং বিভাগের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন,
এবং অনুষ্ঠানের গীতিকার ও ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ফিরোজা বেগম, প্রিন্সিপাল, আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যশোর।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা তাদের বক্তব্যে নার্সিং পেশার মর্যাদা, দায়িত্ববোধ এবং মানবিক সেবার প্রতি আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি ও প্রেরণাদায়ী বক্তব্য সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ‘সাদা পাখিরা আলোকবর্তিকা’ ভিডিওটি শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট