1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে যুবক হারালো প্রাণ | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ার আসক্তিতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম হৃদয় দেব (১৮)। তিনি স্থানীয় ইজিবাইক চালক বাসুদেবের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে চুড়ামনকাটি বাজারে একটি ফার্মেসির ভেতরে।

পরিবারের সদস্যরা জানান, হৃদয় প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে কর্মস্থলে যান। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর পান, হৃদয় দোকানের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, সম্প্রতি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং জুয়ায় হেরে যাওয়ার পর মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

ফার্মেসির মালিক ইসমাইল হোসেন বলেন, “প্রতিদিনের মতো দোকান খোলার কথা ছিল হৃদয়ের। আজ দোকানে এসে দেখি শাটার বন্ধ। শাটার তুলে ভেতরে তাকাতেই দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। আমার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসে।”

হৃদয়ের বাবা বাসুদেব জানান, ছেলে নাস্তা করে দোকান খোলার কথা বলে বের হয়েছিল। পরে তারা মৃত্যুর খবর পান। তার ধারণা, অনলাইন জুয়ার আসক্তিই ছেলেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। তিনি জানান, “স্থানীয়রা পুলিশের আগে মরদেহ নামিয়ে ফেলেন। প্রাথমিক সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট