1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

রাইটস যশোর’র উদ্যোগে সারভাইভার পুনঃএকত্রীকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল

মেহেদী হাসান নয়নম,নিরামপুর (যশোর)
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ এর উদ্যোগে সারভাইভারদের পুনঃএকত্রীকরণে সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাইটস যশোর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়, যা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গাজী ইকফাত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন এবং ডেমো যশোরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।

সভায় ‘আশ্বাস’ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। সরকারি ও বেসরকারি ২৩টি সংস্থার প্রতিনিধি সভায় অংশ নিয়ে সারভাইভারদের সহায়তা, সেবা ও পুনর্বাসনে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা। সভায় সারভাইভারদের সুরক্ষা ও পুনঃএকত্রীকরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট