1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে

যশোরে ধর্ষণচেষ্টায় দেবরের অঙ্গহানি, ভাবির পাল্টা প্রতিরোধ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের শার্শায় ধর্ষণের চেষ্টা করতে গিয়ে নিজের বিশেষ অঙ্গ হারিয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, প্রতিবেশী ভাবির ওপর জোরপূর্বক হামলা চালাতে গেলে ভাবি আত্মরক্ষার্থে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত প্রায় ১টার দিকে কায়বা ইউনিয়নে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী সফুরা খাতুনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার ছয় দিন পর সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মফিজুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নির্জন স্থানে একাকী পেয়ে ভাবির ওপর হামলা চালান মফিজুল। প্রতিরোধে তিনি হাতে থাকা ধারালো অস্ত্র ব্যবহার করে দেবরের বিশেষ অঙ্গে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে মফিজুল পালিয়ে এক গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেন এবং সেখানে তাকে সেলাই দেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, মফিজুল ও ওই নারীর মধ্যে পূর্বে থেকে অনৈতিক সম্পর্ক নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হয়েছে। তবুও আবার এ ধরনের ঘটনা ঘটায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মফিজুলকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট