1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় উপজেলার ৬নং চৌগাছা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান মো. শান্ত ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আশ্বাস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভা সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সম্পন্ন হয়। সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধের কৌশল নির্ধারণ, ভিকটিমদের সুরক্ষা এবং সেবাপ্রাপ্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলি নিয়ে দ্বিমাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল।

সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে একটি তথ্যকর্ণার উদ্বোধন করা হয়। এ কর্নারের দায়িত্ব পালন করবেন চৌগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজয় কুমার সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট