1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

মানিকগঞ্জে মা-সন্তানসহ তিনজনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আলভী (৯) ও মেয়ে সায়ফা (২)। সোমবার সকালে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সকালে প্রতিবেশীরা বিদ্যুৎ বিল সংগ্রহ করতে বাসার দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাননি। পরে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইড জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক চাপ থেকে মা সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

নিহত শিখার স্বামী শাহীন দেওয়ান প্রায় এক মাস আগে মালয়েশিয়া গেছেন। তিনি দেশে থাকাকালে হ্যালোবাইক চালাতেন। শিখা তাঁর দ্বিতীয় স্ত্রী। আলভী প্রথম সংসারের এবং সায়ফা বর্তমান সংসারের সন্তান।

পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট