1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

যশোরে স্বর্ণ ডাকাতিতে জড়িত পুলিশ সদস্যসহ চারজন আটক

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতির ঘটনায় আরও চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে একজন রয়েছেন সাতক্ষীরার দেবহাটা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রায়হানুল হক। তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলা পুলিশও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই যশোর থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীর স্বজন ও কর্মচারী। রাজারহাট এলাকায় পৌঁছালে কয়েকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ি থামায়। পরে হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাতক্ষীরার ব্যবসায়ী সুধীর কুমার কোতোয়ালি থানায় মামলা করেন।

পুলিশের তদন্তে ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণের অংশবিশেষ, হাতকড়া, ওয়াকিটকি, কসটেপ ও ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে জানা গেছে, পুলিশ সদস্য রায়হানুল হক ও তার সহযোগী মাহিন রহমান শাওন ডাকাতির সময় সরাসরি উপস্থিত ছিলেন। অপরদিকে, স্থানীয় দুই জুয়েলারি ব্যবসায়ী ডাকাতদের তথ্য সরবরাহ করেছিলেন।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার বেশিরভাগ রহস্য উদঘাটন হয়েছে এবং একটি চার্জশিট প্রস্তুতির কাজ চলছে। তবে মূল পরিকল্পনাকারীদের একজন এখনো আত্মগোপনে রয়েছে।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।” সাতক্ষীরা জেলা পুলিশও জানিয়েছে, গ্রেপ্তারকৃত কনস্টেবলকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট